ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে চাঁপাইনবাবগঞ্জেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ২:৪৯ সময়
চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ছবি : সংগৃহীত
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে চাঁপাইনবাবগঞ্জেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মহানন্দা সেতুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ (গোল চত্বর) এলাকায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এসময় কার্যত মহানন্দা সেতুতে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীদের পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষকরা বোঝানোর পর দুপুর ১টার দিকে তারা কর্মসূচী সমান্ত করে সড়ক ছেড়ে দেয়। এরপরই যানচলাচল স্বাভাবকি হয়। 

পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বায়ক দুপুর ১টার দিকে সবাইকে নিজ নিজ মেসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ কর্মসূচী সমাপ্তের ঘোষনা দেন। এসময় পরবর্তীতে নতুন কর্মসূচীতে ঘোষনা করা হবে বলেও জানান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সড়কে শিক্ষার্থীরা অবস্খান নিলে তাদের আমরা শিক্ষকরা বুঝিয়ে আবারো কাম্পাসে ফিরিয়ে নিয়ে আসি। শিক্ষার্থীদের আমরা শান্ত থাকার আহ্বান জানিয়েছি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ