ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

আন্দোলনকারীদের এক মাস অপেক্ষা করার আহ্বান ব্যারিস্টার সুমনের

সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, কোটা সংষ্কার আন্দোলন যেহেতু উচ্চ আদালতের মিমাংসার জন্য
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ২:২৩ সময়
আন্দোলনকারীদের এক মাস অপেক্ষা করার আহ্বান ব্যারিস্টার সুমনের ছবি : সংগৃহীত
সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, কোটা সংষ্কার আন্দোলন যেহেতু উচ্চ আদালতের মিমাংসার জন্য রয়েছে তাই আর একটা মাস অপেক্ষা করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই ইস্যুতে নিজেদের মুখোমুখি না ভেবে সংযত আচরণ করতে আন্দোলনকারী ও ছাত্রলীগের প্রতি অনুরোধ জানান তিনি। মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তাই কোনো পক্ষের ফাঁদে পা না দিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এ আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের ভাবমূতি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। আমি সাবেক একজন ছাত্রলীগ কর্মী হিসেবে বলবো, ছাত্রলীগ এ আন্দোলনে আরও সহনশীল ও ধৈর্যের পরিচয় দেবে। তাদের বিরুদ্ধে কোনো যড়যন্ত্রে যেন পা না দেয়।

একই সঙ্গে আন্দোলনকারীদের আর একটা মাস ধৈর্য ধারণ করার আহ্বার জানিয়ে সুমন বলেন, তোমরা আর একটা মাস অপেক্ষা কর। হাইকোর্ট ইতোমধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বিষয়টি এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তির অপেক্ষায়। আর একমাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত নিষ্পতি হবে। এ সময়টুকু তোমরা অপেক্ষা কর। এরপর যদি তোমাদের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আন্দোলন কর। এখন আন্দোলন করে তোমাদের সুন্দর ভবিষৎ নষ্ট করো না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক