ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

কক্সবাজারের চকরিয়ায় বাস ট্রাক সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত হয়েছে। এছাড়া আরো অনেক যাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৮
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১২:৩ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১২:৩ সময়
কক্সবাজারের চকরিয়ায় বাস ট্রাক সংঘর্ষ, নিহত ২ ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন যাত্রী  নিহত হয়েছে। এছাড়া আরো অনেক যাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭ টার দিকে চকরিয়ায় হারবাংস্থ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোজাই ট্রাকের সাথে বাসের ধাক্কায় টিপু সুলতান নামে এক কলেজ শিক্ষার্থী ও তালহা জুবাইর সাজিদ নিহত হয়েছে।   

এছাড়া আরও অনেক যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত টিপু সুলতান বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে ও যশোর জেলার শর্শা উপজেলার মোহাম্মদ আবু হাসানের ছেলে তালহা জুবাইর সাজিদ।   

স্থানীয়রা সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

চিরিংগা হাইওয়ে থানার উপসহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন, চকরিয়ার হারবাংস্থ চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকে কক্সবাজারমুখী বিসমিল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ফলে টিপু সুলতান (২২) ও তালহা জুবাইর সাজিদ (২১) মারা যায়। নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এবং ট্রাক ও বাস উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ