ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ ভুল: ওবায়দুল কাদের

শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ ভুল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (১৩ জুলাই)
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৪, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৪, দুপুর ২:৩২ সময়
শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ ভুল: ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত
শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ ভুল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৩ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এবছর নয় আগামী বছর থেকে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালু হবে। আলাপ আলোচনার ভিত্তিতে ১ জুলাই থেকে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।

সেতুমন্ত্রী বলেন, এটাই সত্য সবাইকে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে ২০২৫ সালের ১ জুলাই। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি।

তিনি আরও বলেন, এছাড়া শিক্ষকদের দাবি সুপার গেট ও স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের মর্যাদা, আর্থিক সুবিধা-অসুবিধার বিষয়টি আলোচনা করে, তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, সেটা সরকারের উচ্চপর্যায়ে; প্রধানমন্ত্রী কাছে আমরা উত্থাপন করব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা