ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার (১১ জুলাই)
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৩:৩৬ সময়
রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি ছবি : সংগৃহীত
রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং ডাকে ঢাকা মহানগর পুলিশ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিনে ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। সর্বোচ্চ আদালত কোটা সংক্রান্ত হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দিলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন বলেন, গত কয়েকদিন রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করে আসছে তাতে কোনো ধরণের বাধা দেয়নি পুলিশ। কিন্তু আদালতের রায়ের পর ঢাকা মহানগর পুলিশ আশা করে শিক্ষার্থীরা চলমান আন্দোলন থেকে সরে আসবে। কারণ উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা নেই।

এসময় আন্দোলন থেকে সরে না এসে রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি