ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

ইরানে হঠাৎ তার্কিস এয়ারলাইন্সের অফিস বন্ধ

নারী কর্মীরা হিজাব পরতে না চাওয়া ইরানে বন্ধ করে দেওয়া হয়েছে তার্কিস এয়ারলাইন্সের অফিস। দেশটির রাজধানী তেহরানে অবস্থিত
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ১১:৫০ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ১১:৫০ সময়
ইরানে হঠাৎ তার্কিস এয়ারলাইন্সের অফিস বন্ধ ছবি : সংগৃহীত
নারী কর্মীরা হিজাব পরতে না চাওয়া ইরানে বন্ধ করে দেওয়া হয়েছে তার্কিস এয়ারলাইন্সের অফিস। দেশটির রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ অফিসটি হঠাৎ বন্ধ করে দেয় ইরানি পুলিশ। কারণ হিসেবে তার্কিস এয়ারলাইন্সের কর্মীদের দ্বারা ধর্মীয় একটি বিধান অগ্রাহ্য করার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিক প্রচার না পেলেও বুধবার (১০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসে। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজও পুলিশের বরাতে সংবাদ প্রকাশ করেছে।

জানা গেছে, পুলিশ সোমবার তার্কিস এয়ারলাইন্সের ওই অফিসে যায়। সেখানকার নারী কর্মীদের হিজাব পরতে না দেখে সতর্ক করে পুলিশ। তখন তাৎক্ষণিক হিজাব পরতে হুমকিও দেয়া হয়। বলা হয়, নারীদের মাথা ঢাকতে অস্বীকৃতি ইরানের আইনের লঙ্ঘন। ওই সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন। এতে ক্ষুব্ধ হয় পুলিশ।

পরের দিন পুলিশ আবারও সেখানে যায়। এবার তারা অফিসটি বন্ধ করে দেয়। তাসনিম নিউজ জানিয়েছে, বুধবারও অফিসটি খোলার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। এ ব্যাপারে তার্কিস এয়ারলাইন্সও কোনো বিবৃতি দেয়নি। ধারণা করা হচ্ছে, উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস