ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মো. ইমন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৪, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ১০ জুলাই ২০২৪, দুপুর ৩:১৭ সময়
লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মো. ইমন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ইমন জেলার কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের মো. লিটনের ছেলে।

র‍্যাব জানায়, কমলনগরের চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন ইমন। পরে ভিকটিমের বাবা এর প্রতিবাদ করায় ইমনসহ এজাহারনামীয় অপরাপর আসামিরা ভিকটিমকে গত ৪ জুলাই বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ৭ জুলাই ইমনসহ ছয় জনের বিরুদ্ধে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অপহরণ মামলার প্রধান আসামি মো. ইমনকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কমলনগর থানায় হস্তস্তর করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার