ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংবিধান পরিপন্থি : জি এম কাদের

কোটা পদ্ধতি বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৪, দুপুর ১১:১৪ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৪, দুপুর ১১:১৪ সময়
চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংবিধান পরিপন্থি : জি এম কাদের ছবি : সংগৃহীত
কোটা পদ্ধতি বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের উত্তরাধিকারদের কোটা পদ্ধতিতে সুযোগ দেওয়া সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোটা পদ্ধতির মাধ্যমে কারও অধিকার বঞ্চিত করা অন্যায়। যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যে বঞ্চিত হবে তার মা-বাবাও বঞ্চিত হলেন। তাদের উত্তরাধিকারও বঞ্চিত হবেন এ পদ্ধতিতে।

গতকাল দলটির বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। জিএম কাদের বলেন, মুক্তিযোদ্ধাদের এককালীন সুবিধা দেওয়া যেতে পারে, কিন্তু তা অন্য কাউকে বঞ্চিত করে বা বৈষম্যের শিকার করে নয়। যেখানে একজন চাকরি পাওয়ার জন্য উপযুক্ত, তাকে বঞ্চিত করে অন্য কাউকে দেওয়াটা স্বাধীনতা যুদ্ধের চেতনার পরিপন্থি।

ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে কোটা পদ্ধতি চালু রাখা উচিত নয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প