ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

কয়েক দিন ধরেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। কোথাও মাঝারি আবার কোথাও ভারি বৃষ্টি। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৪, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৪, সকাল ৯:৩৯ সময়
বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া অফিস ছবি : সংগৃহীত
কয়েক দিন ধরেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। কোথাও মাঝারি আবার কোথাও ভারি বৃষ্টি।  আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা হ্রাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় দেশের নদ-নদীতে পানি বেড়ে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দিয়েছে।

রোববার রাতে দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি