ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

শ্রীলংকার নতুন কোচ হলেন জয়াসুরিয়া

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় শ্রীলঙ্কা। দলের এমন বাজে পারফরম্যান্সের পর প্রধান কোচের দায়িত্ব থেকে
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৪, সকাল ৯:২ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৪, সকাল ৯:২ সময়
শ্রীলংকার নতুন কোচ হলেন জয়াসুরিয়া ছবি : সংগৃহীত
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় শ্রীলঙ্কা। দলের এমন বাজে পারফরম্যান্সের পর প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। এবার তার স্থলাভিষিক্ত হলেন সানাথ জয়াসুরিয়া।

শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটারকে দলটির অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। মূলত আগামী দুই সিরিজের জন্য আপাতত তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড।

চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফর করবে ভারত। তাদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে লঙ্কানরা। এই সিরিজই হবে জয়াসুরিয়ার প্রথম অ্যাসাইনমেন্ট। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা।

এই দুই সিরিজেই প্রধান কোচের ভূমিকা পালন করবেন জয়াসুরিয়া। এরপর তার পারফরম্যান্স বিবেচনা করে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করবে এসএলসি।

এর আগেও শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে জয়াসুরিয়ার। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরামর্শক হিসেবে ছিলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করেছেন। এর আগে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু