ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পুলিশের পাঁচ সপ্তাহ মেয়াদি আজান-কেরাত প্রশিক্ষণ

বাংলাদেশ পুলিশের পাঁচ সপ্তাহ মেয়াদি আজান ও কেরাত প্রশিক্ষণ-২০২৪ শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) সকালে রাজারবাগ কেন্দ্রীয় জামে
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৪, বিকাল ৫:২০ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৪, বিকাল ৫:২০ সময়
পুলিশের পাঁচ সপ্তাহ মেয়াদি আজান-কেরাত প্রশিক্ষণ ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের পাঁচ সপ্তাহ মেয়াদি আজান ও কেরাত প্রশিক্ষণ-২০২৪ শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) সকালে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার।

এ প্রশিক্ষণ পরিচালনা করবে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন স্বনামধন্য ক্বারী ও ইক্বরার সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীসহ ইকরার অন্যান্য প্রশিক্ষকরা। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সহাযোগিতায় রয়েছে ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা।

এ সময় ডিএমপির কল্যাণ ও ফোর্স এবং লজিস্টিকস বিভাগের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিল।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, গত ২৯ মার্চ অনুষ্ঠিত ২০২৩ সালের বার্ষিক আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিজয়ীদের উচ্চতর প্রশিক্ষণের নির্দেশনা দেন।

তারই ধারাবাহিকতায় বিগত পাঁচ বছরে বাংলাদেশ পুলিশের আজান ও কেরাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৬ জনকে নিয়ে পাঁচ সপ্তাহ মেয়াদি এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ