ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের পাহাড়! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ বলিউডে প্রেমের গল্প: তিন দশকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব তারকা ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা না পড়েই লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে জেলেনেস্কি খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ ভোট কেন্দ্রে কারসাজির অভিযোগ নাকচ জামায়াতের বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি, তফসিলের ঘোষণা আসতে পারে বুধবার

নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

রবিবার (৭ জুলাই), সকালে উপজেলার নলবাটা এলাকায় রবি গ্রুপ ও বেনু মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৪০ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৪০ সময়
নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছবি : সংগৃহীত
রবিবার (৭ জুলাই), সকালে উপজেলার নলবাটা এলাকায় রবি গ্রুপ ও বেনু মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন নলবাটা দারোগ আলীর বাড়ির আলী হোসেন (৬৫), নলবাটা ভাটি বদরপুরের আমজাদ হোসেনের ছেলে সালমান মিয়া (১২)। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ আলী হোসেন (৬৫) সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দু'জনই রবি গ্রুপের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে আধিপত্য ও পূর্ব বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছে। পূর্ব সংঘর্ষের ঘটনায়  রবি গ্রুপ এলাকা ছাড়া ছিল। আজ তারা এলাকায় উঠতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাফায়েত হোসেন পলাশ জানান, পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা জানা মাত্র ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা

২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা