ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হজযাত্রী বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাস্তায় দাঁড়িয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন মোদি

জিয়ার মৃত্যুতে ফিদের শোক

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন-ফিদে। তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক শোক বার্তায় জিয়ার পরিবারের
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৪, দুপুর ৪:১৭ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৪, দুপুর ৪:১৭ সময়
জিয়ার মৃত্যুতে ফিদের শোক
বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন-ফিদে। তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক শোক বার্তায় জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলার সময় মারা যান তিনি। এদিন ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হয়েছিলেন জিয়া। বিকাল তিনটায় শুরু হওয়া ম্যাচটি চলাকালে সন্ধ্যা প্রায় পৌনে ছয়টার দিকে হঠাৎ করে লুটিয়ে পড়েন তিনি। পরে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত ঘোষণা করেন।

জিয়াকে বাংলাদেশের সবচেয়ে সফল দাবাড়ু উল্লেখ করে ফিদে জানায় শোক, 'জিয়াউর রহমানের আমরা গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার, বন্ধু ও ভালোবাসার মানুষদের প্রতি জানাচ্ছি সমবেদনা।'

২০২২ সালে চেজ অলিম্পিয়াডে ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে নিয়ে অংশ নেন এই দাবাড়ু। বাবা-ছেলের একসঙ্গে দাবায় দেশের প্রতিনিধিত্ব করার ওটাই প্রথম ঘটনা। ফিদে লিখেছে, ২০২১ সালে মুজিব বর্ষ আমন্ত্রণমূলক আসরে ৭.৫ স্কোর করে শিরোপা জেতেন জিয়া। পরে অংশ নেন ফিদে বিশ্বকাপে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন