ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

ইউরো থেকে রোনালদোর বিদায়, সেমিফাইনালে ফ্রান্স

শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে টানা তিনটি স্পট কিক ঠেকিয়ে পর্তুগালকে কোয়ার্টারে তুলেছিলেন ডিয়েগো কস্তা। সেমিতে ওঠার
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৪, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৪, সকাল ৯:৩৩ সময়
ইউরো থেকে রোনালদোর বিদায়, সেমিফাইনালে ফ্রান্স
শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে টানা তিনটি স্পট কিক ঠেকিয়ে পর্তুগালকে কোয়ার্টারে তুলেছিলেন ডিয়েগো কস্তা। সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষেও একই পরীক্ষার মুখোমুখি হন পর্তুগিজ গোলরক্ষক। এবার আর পারলেন না দলকে টেনে নিতে। জোয়াও ফেলিক্সের মিসে টাইব্রেকারে হেরে ইউরো থেকে বিদায় নিতে হল পর্তুগালকে। সেইসঙ্গে ইউরো মঞ্চ থেকে বিদায় ঘটেছে রোনালদোরও। পর্তুগিজ কিংবদন্তি আগেই জানিয়েছিলেন এটাই তার শেষ ইউরো।
জার্মানির হামবুর্গে গোলশূন্য সমতায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না মেলায় পেনাল্টি শট আউটে যেতে হয় দুদলকে। সেখানে শেষ হাসিটা হাসে ফ্রান্স। ৫-৩ গোলে জিতে সেমি নিশ্চিত করেছেন কাইলিয়ান এমবাপের দল।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মিউনিখে সেমির লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। আসরের প্রথম কোয়ার্টারে জার্মানিকে ২-১ গোলে হারায় স্পেন।

আক্রমণ-প্রতি আক্রমণে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুদলের। প্রথমার্ধে অবশ্য গোলরক্ষকদের পরীক্ষা বেশি দিতে হয়নি। বিরতির পর দুদলই বেশ কয়েকবার গোলরক্ষকদের পরীক্ষায় নেয়। ডিয়েগো কস্তা ও মাইক ম্যাগনান দুজনেই উতরে যান তাতে। গোলরক্ষকদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স ও অ্যাটাকারদের সুযোগ হাতছাড়ার মহড়ায় মুল সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও মেলেনি ফলাফল।

খেলা টাইব্রেকারে গড়ালে প্রথম দুটি করে স্পট কিকে দুদলই জালের দেখা পায়।তৃতীয়টিতে ফ্রান্স গোল আদায় করলেও ব্যর্থ হন জোয়াও ফেলিক্স। বাঁ পাশে নেয়া নিচু শট ফিরে যায় গোলবারে লেগে। পরের শটে দুদলই গোল আদায় করে। পঞ্চমটিতে ফরাসিরা জালের দেখা পেলে আনন্দে মাতেন এমবাপেরা। পর্তুগিজদের আর শেষ শটটি নিতে হয়নি। তার আগেই মেলে ফলাফল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার