ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের পাহাড়! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ বলিউডে প্রেমের গল্প: তিন দশকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব তারকা ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা না পড়েই লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে জেলেনেস্কি খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ ভোট কেন্দ্রে কারসাজির অভিযোগ নাকচ জামায়াতের বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি, তফসিলের ঘোষণা আসতে পারে বুধবার

২৪৬ কোটি টাকায় ৪০ টন ডিএপি সার কিনবে সরকার

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৪৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৪, দুপুর ৩:২৯ সময়
২৪৬ কোটি টাকায় ৪০ টন ডিএপি সার কিনবে সরকার ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৪৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে সরকার। এর আগে গত ২৭ মে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২১০ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার ক্রয় করে সরকার। বুধবার (৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব করা হয়েছিল। কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে মাডেন সৌদি আরব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সপ্তম লটে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির করা হবে। এর ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা। প্রতি টনের মূল্য ৫২৩ মার্কিন ডলার। যার পূর্বমূল্য ছিল ৫১৯ মার্কিন ডলার। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা

২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা