ঢাকা | |

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

ঢাকায় বুড়িগঙ্গা নদীতে ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় তিন জনের মৃত্যুসহ আরও অনেকেই নিখোজ রয়েছেন।বুড়িগঙ্গা নদীতে রোববার রাতে
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৩, দুপুর ১২:৪৬ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৩, দুপুর ১২:৪৬ সময়
বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার উদ্ধার করা হচ্ছ ডুবে যাওয়া ওয়াটার বাস

ঢাকায় বুড়িগঙ্গা নদীতে ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় তিন জনের মৃত্যুসহ আরও অনেকেই নিখোজ রয়েছেন।

বুড়িগঙ্গা নদীতে রোববার রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি সোমবার সকালে উদ্ধার করা হয়। শ্যামবাজারের কাছ থেকে ওয়াটার বাসটিকে টেনে নিয়ে পোস্তগোলায় তোলে উদ্ধারকারী জাহাজ।

ভোর সাড়ে ৫টার দিকে ওয়াটারবাসটি নদী থেকে টেনে তোলা হয়েছে। ভেতরে আর কারো লাশ পাওয়া যায়নি।"

রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট থেকে শ্যামবাজারের পাশে লালকুঠি ঘাটে আসার সময় একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগলে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ওয়াটারবাসটি ডুবে যায়।যাত্রীদের অধিকাংশই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ থাকেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল