ঢাকায় বুড়িগঙ্গা নদীতে ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় তিন জনের মৃত্যুসহ আরও অনেকেই নিখোজ রয়েছেন।বুড়িগঙ্গা নদীতে রোববার রাতে

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৭ জুলাই ২০২৩, দুপুর ১২:৪৬ সময় , আপডেট সময় : ১৭ জুলাই ২০২৩, দুপুর ১২:৪৬ সময়

ঢাকায় বুড়িগঙ্গা নদীতে ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় তিন জনের মৃত্যুসহ আরও অনেকেই নিখোজ রয়েছেন।

বুড়িগঙ্গা নদীতে রোববার রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি সোমবার সকালে উদ্ধার করা হয়। শ্যামবাজারের কাছ থেকে ওয়াটার বাসটিকে টেনে নিয়ে পোস্তগোলায় তোলে উদ্ধারকারী জাহাজ।

ভোর সাড়ে ৫টার দিকে ওয়াটারবাসটি নদী থেকে টেনে তোলা হয়েছে। ভেতরে আর কারো লাশ পাওয়া যায়নি।"

রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট থেকে শ্যামবাজারের পাশে লালকুঠি ঘাটে আসার সময় একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগলে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ওয়াটারবাসটি ডুবে যায়।যাত্রীদের অধিকাংশই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ থাকেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯