ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

সাংবাদিকদের আইন নিয়ে লেখাপড়া করা উচিত : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, যারা সুপ্রিম কোর্টে সাংবাদিকতা করেন, তাদেরকে আইন
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৪, দুপুর ১২:৪৮ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৪, দুপুর ১২:৪৮ সময়
সাংবাদিকদের আইন নিয়ে লেখাপড়া করা উচিত : অ্যাটর্নি জেনারেল ছবি : সংগৃহীত
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, যারা সুপ্রিম কোর্টে সাংবাদিকতা করেন, তাদেরকে আইন ও সংবিধান বিষয়ে কিছু লেখাপড়া করা উচিত। তাহলে সাংবাদিকতা করা সহজ হবে। মঙ্গলবার (৩ জুলাই) ‘ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ পরামর্শ দেন।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোর্টের রুলস যদি আপনাদের জানা থাকে তাহলে রিপোর্ট করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। হাইকোর্টের যে প্রচলিত রীতি নীতি, তারপর সংবিধান বিষয়েও আপনাদের জানাশোনা থাকতে হবে। যদিও আপনাদের অনেকের সংবিধান বিষয়ে অনেক পড়াশোনা আছে।

তিনি বলেন, আপনারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই যে দীর্ঘদিন  কনডেম সেলে আসামি থাকার বিষয়গুলো আপনারা তুলে ধরেন। এ কারণে আমরা পদক্ষেপ নিতে পারি। মানুষকে বিচার পেতে সুপ্রিম কোর্টের সাংবাদিকরা সহযোগিতা করেন। অনেক সময় দেখা যায় বিচারপ্রার্থীরা সঠিক সময়ে আদালতে আসতে পারেন না বা বিভিন্ন কারণে মামলা পড়ে রয়েছে। দীর্ঘদিনে শুনানি হচ্ছে না। অনেক আদেশ পৌঁছাতে দেরি হয়। এ বিষয়গুলো সাংবাদিকরা তুলে ধরার কারণে সমস্যার সমাধান পাওয়া যায়। এ কারণে আপনাদের আইনকানুন জানা থাকলে রিপোর্ট করতে আরও সুবিধা হবে।

এ সময় ‘ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাসউদুর রহমান রানা, সহ-সভাপতি আমিনুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান, দপ্তর ও ম্যাগাজিন সম্পাদক পিয়াস তালুকদার, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা টিভির শেখ মহিউদ্দিন মধু, আরটিভির অধরা ইয়াসমিনসহ সুপ্রিম কোর্টের নিয়মিত সাংবাদিকরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা