ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আফগানিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ

সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেট হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। বৃষ্টির কারণে তিন ওভার কমিয়ে ১৭ ওভারে
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৩, সকাল ৮:১৬ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৩, সকাল ৮:১৬ সময়
আফগানিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেট হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। বৃষ্টির কারণে তিন ওভার কমিয়ে ১৭ ওভারে ম্যাচ শুরু হয়। তাতে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ১১৬ রানে আটকে যায় সফরকারীরা।

আফগানরা ৭ উইকেটে ১১৬ রান করলেও বৃষ্টি আইনে জয়ের জন্য ১৭ ওভারে ১১৯ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন লিটন দাস ও আফিফ হোসেন। এরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ওই চাপ সামাল দিয়ে দলকে জয় এনে দিয়েছেন সাকিব-তাওহীদ হৃদয়রা।

এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় বার এসে আফগানিস্তানকে প্রথমবার দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে