ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

বিয়ের প্রলোভনে কাতার প্রবাসী নারীকে ধর্ষণ

কাতার প্রবাসী এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং তার কাছ থেকে দুইলাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় যশোর আদালতে
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১১:৫৬ সময়
বিয়ের প্রলোভনে কাতার প্রবাসী নারীকে ধর্ষণ ছবি : সংগৃহীত
কাতার প্রবাসী এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং তার কাছ থেকে দুইলাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় যশোর আদালতে দেয়া অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে কোতয়ালি থানা পুলিশ। গত ৬ জুন যশোর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হলে বৃহস্পতিবার (২৭ জুন) মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। আসামি হলো, যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার নবী নুর ইঞ্জিনিয়ারের বাড়ির ভাড়াটিয়া শাহাদৎ হোসেনের ছেলে রাসেল।

ওই প্রবাসীর অভিযোগ, তিনি যশোর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ২০২১ সালে কাতার গিয়ে এক বছর চাকরি করে টাকা পয়সা নিয়ে দেশে ফিরে আসেন। আসামি রাসেল তাদের পূর্বপরিচিত এবং দূঃসম্পর্কের আত্মীয় হয়। বিদেশ থেকে আসার পরে তার খোঁজখবর নেয় রাসেল। এভাবে কিছুদিন পর রাসেল তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বিয়ে না হলেও দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ মাস ধরে তাকে বিয়ে করবে বলে বিভিন্ন সময় এবং বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে রাসেল। তাছাড়া বিভিন্ন সময় রাসেল তার কাছ থেকে দুইলাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক করার ফলে বারবার রাসেলকে বিয়ের প্রস্তাব দেয়া হলেও তিনি রাজি হননি।

সর্বশেষ গত ২৪ জুন বিকেল ৫টার দিকে রাসেল তার পিতার বাড়িতে যায়। এ সময় সেখানেও তাকে ধর্ষণ করে। কিন্তু ওই সময় আশপাশের লোকজনের উপস্থিতিতে রাসেলকে বিয়ের জন্য বলা হলেও তিনি কোনো গুরুত্ব দেননি। এ সময় তার কাছে পাওনা দুইলাখ টাকাও ফেরৎ দিতে পারবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মীমাংশার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। ফলে এই ব্যাপারে কোতায়ালি থানায় গেলে মামলা নিতে অনিহা প্রকাশ করে পুলিশ। ফলে বাধ্য হয়ে তিনি গত ৬ জুন আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করে পুলিশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক