ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিতর্ক খারাপ হয়েছে, তবুও ট্রাম্পকে হারাব: বাইডেন

বিতর্ক খারাপ হয়েছে, তবুও ট্রাম্পকে হারাব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।স্থানীয় সময় শুক্রবার
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১১:৪১ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১১:৪১ সময়
বিতর্ক খারাপ হয়েছে, তবুও ট্রাম্পকে হারাব: বাইডেন ছবি : সংগৃহীত
বিতর্ক খারাপ হয়েছে, তবুও ট্রাম্পকে হারাব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) নর্থ ক্যারোলাইনায় একটি র‍্যালিতে অংশ নিয়ে বাইডেন এসব কথা বলেন।

বাইডেন বলেন, আমি জানি, আমি একজন যুবক নই। বিষয়টি আমি স্পষ্টভাবে বলতে চাই। আমি আগে যেমন সহজেই হাঁটতে পারতাম এখন আর তা পারি না। আমি আগের মতো ভালো বিতর্ক করতে পারিনি। কিন্তু আমি জানি কীভাবে সত্য বলতে হয় এবং কীভাবে কাজ করতে হয়।

প্রেসিডেন্ট জানান, তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন যে আরও চার বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন।

এদিকে ভার্জিনিয়ায় একটি র‍্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বিতর্কে বড় জয় পেয়েছেন বলে দাবি করেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ৪ কোটি ৮০ লাখ মানুষ টিভিতে এই বিতর্ক দেখেছেন।

র‍্যালিতে ট্রাম্প বলেন, ‘বাইডেনের সমস্যা তার বয়স না। তার দক্ষতা। সে পুরোপুরি অদক্ষ।’

তবে ট্রাম্প মনে করেন, বাইডেন নির্বাচন থেকে ছিটকে পড়বেন এমন জল্পনাকে তিনি বিশ্বাস করেন না। তার মতে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অন্যান্য ডেমোক্র্যাটদের তুলনায় বাইডেন নির্বাচনে ভাল করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ