ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

অবিস্ফোরিত অস্ত্র দিয়ে হামাসের হামলা, নিহত ৪ ইসরায়েলি সেনা

ইসরাইলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইসরায়েলি সেনাদের ওপর সফল হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা।
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৪, সকাল ৮:১০ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৪, সকাল ৮:১০ সময়
অবিস্ফোরিত অস্ত্র দিয়ে হামাসের হামলা, নিহত ৪ ইসরায়েলি সেনা ছবি : সংগৃহীত
ইসরাইলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইসরায়েলি সেনাদের ওপর সফল হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। এতে চার ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে আরও পাঁচ সেনা।শুক্রবার (২৮ জুন) ইসরায়েলের অস্ত্র দিয়ে তাদের ওপর হামাসের আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা শুজাইয়ে এলাকায় বুবি-ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে চার ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং অবিস্ফোরিত এফ-১৬ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। এফ-১৬ ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরাইলি বাহিনীর মধ্যে মৃত্যু ও হতাহত সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরাইল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরাইলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।

সেনাদের মৃত্যুর বিষয়টি ইসরাইল এখনো স্বীকার করেনি। তবে ইসরাইল জানিয়েছে, পুরো গাজায় গত ২৪ ঘণ্টায় তাদের এক সেনা নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা ও এএফপি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই