ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয় তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

ভিডিওকলে ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

২০২১ সালে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের পরেই আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসে তালেবান সরকার। সেই সরকারের অধীনে আফগানিস্তানের ক্রিকেট
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ৪:৪২ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ৪:৪২ সময়
ভিডিওকলে ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন আফগান পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
২০২১ সালে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের পরেই আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসে তালেবান সরকার। সেই সরকারের অধীনে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে বেশ বড় রকমের শঙ্কার কথাই শোনা গিয়েছিল। 

এমনকি নারী শিক্ষা এবং অধিকারের অভিযোগ এনে দুই দফায় আফগানদের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এবারের বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়াকেই বিদায় করে সেমিফাইনালের গ্র্যান্ড স্টেইজে পা রেখেছে আফগানিস্তান। 

পুরো বিশ্বকাপেই আফগানিস্তান ছিল অপ্রতিরোধ্য। একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা। এবার ইতিহাস গড়া আফগান দলকে ভিডিও কলে শুভেচ্ছা জানালেন তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

মঙ্গলবার (২৫ জুন) সকালে বাংলাদেশকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। তার পরেই দলের অধিনায়ক রশিদ খানকে ভিডিও কল করেন তালিবানের পররাষ্ট্রমন্ত্রী। দু মিনিটেরও বেশি সময় কথা হয় তাদের। ‘মুবারক’ জানিয়ে কথা শুরু করেন আমির খান। 

এসময় তিনি সেমিফাইনাল নিশ্চিত করায় শুভেচ্ছা জানান গোটা দলকে। তাদের কথোপকথনের ভিডিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। আগামী দিনে আফগান ক্রিকেট দল আরও সাফল্য পাবে বলেই আশাবাদী তালিবান মন্ত্রী।

এদিকে আফগানিস্তান ক্রিকেট দলের এমন সাফল্য পুরোদমে উপভোগ করেছেন দেশটির ক্রিকেটপাগল জনতা।ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে যখন আফগানিস্তানের খেলোয়াড়রা ব্যস্ত উৎসবে, ঠিক একই সময়ে অনেকটা দূরে প্রখর সূর্যের তাপে দাঁড়িয়ে সবাই আনন্দে মেতেছেন একই কারণে। ক্রিকেট যেন কান্দাহার আর সেন্ট ভিনসেন্টকে যোগ করেছে একই টাইম ফ্রেমে। 

হোটেলে বা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা দেখেছেন দেশের ইতিহাস গড়ার মুহূর্তটাকে। ইতিহাস গড়া জয়ের পর আফগান অধিনায়ক রশিদ খানের কণ্ঠেও শোনা গেল দেশের মানুষের কথা, ‘আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি। 

সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে। আমাদের জন্যও এটা অনেক বড় অর্জন। আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কতবড় উৎসব চলছে।’ 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি