ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

মিয়ানমারে সংঘর্ষ, ভেসে আসছে মর্টারসেল ও বোমার শব্দ

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার আশপাশে জান্তা সমর্থিত বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ৩:৩৮ সময়
মিয়ানমারে সংঘর্ষ, ভেসে আসছে মর্টারসেল ও বোমার শব্দ ছবি : সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার আশপাশে জান্তা সমর্থিত বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।

মঙ্গলবার (২৬ জুন) দিনগত রাত সাড়ে ১২ টার পর থেকে কক্সবাজারের টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোতে মর্টার শেল ও বোমা বিস্ফোরণের ভারী শব্দ শোনা যায়।

রাত দুইটা পর্যন্ত এ ধরনের শব্দে সীমান্তের মানুষের ঘরবাড়ি কেঁপে কেঁপে উঠছে। এসময় রাখাইনের আকাশে বিমান উড়ার শব্দ শোনা যায়।

টেকনাফ পৌর শহরের জালিয়া পাড়ার বাসিন্দা আবুল আলী বলেন, রাখাইনে গভীর রাতে একের পর এক মর্টার শেল ও বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। মর্টার শেল ও বোমা বিস্ফোরণের বিকট শব্দে আমাদের ঘরবাড়িও কাঁপছে। বাচ্চারা ভয়ে হাউমাউ করে কেঁদে উঠছে।

সদর ইউনিয়নের বাসিন্দা শাহ আলম বলেন, রাতে শুধু রাখাইনের মুহূর্মুহু বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় স্থানীয় বাসিন্দারা কিছুটা আতঙ্কে ছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক