ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভারতকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির শঙ্কা। সকাল থেকে
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ৩:৩৩ সময়
ভারতকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির শঙ্কা। সকাল থেকে মিরপুরের আকাশে ছিল মেঘের আনাগোনাও। ইনিংসের ১৬ তম ওভারে বৃষ্টি নেমেই পড়ল। ১ ঘণ্টার বেশি সময় বৃষ্টির পর খেলা আবারও শুরু হয়, তবে ডিএল মেথডে ম্যাচের পরিধি ৬ ওভার কমিয়ে নির্ধারণ হয় ৪৪ ওভারে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ৯ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১৫২ রান। বৃষ্টি আইনে ১ রান বেড়ে হয় ১৫৩ রান। শরীর খারাপ হওয়ায় ব্যাটিংয়ে করতে পারেননি স্বর্ণা আক্তার। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউ সেভাবে লড়তে পারেননি।

পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারে বাংলাদেশকে ১৪ রানের বেশি তুলতে দেয়নি ভারতের বোলাররা। ওপেনার শারমিন আক্তার ১৮ বল খেলে কোনো রান করেই ড্রেসিংরুমে ফেরেন। আরেক ওপেনার মুরশিদা খাতুন ৩০ বলে ১৩ রানে আউট হন।

তৃতীয় উইকেটে জ্যোতি ও ফারজানা হক পিংকি বাংলাদেশের রানের চাকা সচল করে চ্যালেঞ্জিং স্কোরের আভাস দিয়েছিলেন। কিন্তু ইনিংসের ২১ তম ওভারে আমানজত কৌর ফারজানাকে ফিরিয়ে ভারতকে ব্রেকথ্রু এনে দেন। ৪৫ বলে ২৭ রান আসে ফারজানার ব্যাট থেকে। তৃতীয় উইকেটে ৭৪ বলে ৪৯ রানের জুটি গড়েন জ্যোতি ও ফারজানা।

এরপর নেমে রিতু মণিও ফেরেন ৮ রানে। ৩১ তম ওভারে এলবিডব্লুতে আমানজত ফেরান জ্যোতিকেও। ৬৪ বলে ৩৯ রান করেন বাংলাদেশের অধিনায়ক। পরে সুলতানা খাতুনের ১৬, রাবেয়া খানের ১০ ও ফাহিমা খাতুনের ১২ রানের ইনিংসের সৌজন্যে দেড় শ পার করে বাংলাদেশ।

অভিষেক ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের পেসার আমানজত কৌর। ৯ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দেবিকা বৈদ্য নিয়েছেন দুই উইকেট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ