ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

ডিএলএস পদ্ধতির উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ আর নেই

ক্রিকেটে বৃষ্টি আইন তথা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির অন্যতম জনক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ আর নেই। গেল ২১ জুন ৮৪ বছর বয়সে
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:২২ সময়
ডিএলএস পদ্ধতির উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ আর নেই ছবি : সংগৃহীত
ক্রিকেটে বৃষ্টি আইন তথা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির অন্যতম জনক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ আর নেই। গেল ২১ জুন ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৩৯ সালে ডাকওয়ার্থ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণ করেছিলেন।

ইংরেজ পরিসংখ্যানবিদ টনি লুইসের সঙ্গে মিলে ডেএলএস মেথড তথা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি বানিয়েছিলেন ফ্রাঙ্ক ডাকওয়ার্থ। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯৭ সালে প্রথমবার এই পদ্ধতির ব্যবহার শুরু করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ডিএল মেথডের নিয়মে পরে কিছু বদল আনেন অস্ট্রেলিয়ার পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্ন। সে কারণে ২০১৪ সালে এই নিয়মের নাম বদল করে হয় ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) মেথড।

২০১০ সালের জুন মাসে ডাকওয়ার্থ ও লুইস দু’জনকেই এমবিই (মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মানে ভূষিত করা হয়।

এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচে ব্যবহার করা হয়েছে এই ডিএলএস মেথড। এমনকি আজ মঙ্গলবার সুপার এইটে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচেও ব্যবহার করা হয় এই পদ্ধতি। যেখানে আফগানিস্তান বৃষ্টি আইনে ৮ রানে জিতে প্রথমবার সেমিফাইনালে জায়গা করে নেয়।

বৃষ্টি কিংবা কোনো কারণে যদি কোনো ম্যাচে ওভার কমে যায়, তাহলে কতো বলে লক্ষ্য কতো হবে সেই হিসাব এই পদ্ধতি মেনে করা যায়। যতোদিন ক্রিকেটে এই আইন থাকবে, যতোদিন বৃষ্টির কারণে এই নিয়ম ব্যবহার হবে, ততোদিন ডাকওয়ার্থ, লুইস ও স্টার্নের নাম মানুষ স্মরণে রাখবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস