ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক জেলহাজতে

পাবনার চাটমোহরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিপন হোসেন (৪০) নামের
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৪, দুপুর ২:৪৮ সময়
বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক জেলহাজতে ছবি : সংগৃহীত
পাবনার চাটমোহরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিপন হোসেন (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্ত যুবক ওই গ্রামের মৃত আলিমুদ্দিন সরকারের ছেলে। এরআগে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধর স্বামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল শিপন সরকারের। এর সুবাদে ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত ছিল তার। একপর্যায়ে ওই গৃহবধূর সাথে শিপন সরকারের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা একাধিকবার অবৈধভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। 

তবে কৌশলে শিপন তার মোবাইলে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে রাখে। এরপর ওই গৃহবধূ এই অবৈধ সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইলে শিপন ওই গৃহবধূর স্বামী থেকে শুরু করে এলাকার বিভিন্ন মানুষের ইমো এবং ফেসবুক মেসেঞ্জারে ওই ভিডিও ছড়িয়ে দেয়। পরে সোমবার ওই গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফী আইনে মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে শিপনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, ওই গৃহবধূ মামলা দায়েরের পর অভিযান চালিয়ে শিপনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২৫ জুন) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প