ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

শুনানির একদিন আগেই দেশ ছেড়েছেন সম্রাট

রিট শুনানির একদিন আগেই চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।রোববার (১৬
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ২:৫৭ সময়
শুনানির একদিন আগেই দেশ ছেড়েছেন সম্রাট ছবি : সংগৃহীত

রিট শুনানির একদিন আগেই চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

রোববার (১৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় এ কথা জানান তার আইনজীবী মনসুরুল হক।

শনিবার (১৫ জুলাই) রাতে চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই কলকাতা গেছেন তিনি। এ সময় সম্রাট সঠিক সময়ে দেশে ফিরছেন কিনা, তা ১ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ১ জুন ঢাকার বিশেষ আদালত ৬-এর বিচারক মঞ্জুরুল আলম সম্রাটকে দুই মাসের জন্য পাসপোর্ট নিজ জিম্মায় দিয়ে চিকিৎসা করাতে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন।

আপিল বিভাগের রায় ফলো না করেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। সেই সঙ্গে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমতি ছাড়াই তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের ২২ অক্টোবর সম্রাট স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব। এর পর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। তাতে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

গত বছরের ১০ এপ্রিল থেকে ১১ মে’র মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট। কারাগারে যাওয়ার ৩১ মাস পর মুক্তি পান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ