ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ কর্মী নিয়োগ বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম দেশের ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আমরা কখনো মাথা নত করব না: জাতিসংঘে পেজেশকিয়ান জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তর বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯ দেড় লাখ টন সার ও ১০ হাজার টন ডাল কিনছে সরকার

সাকিবকে পেছনে ফেলে রিশাদের অনন্য রেকর্ড

প্রথম ১০ ওভার খুব বেশি রান তুলতে না পারলেও কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। ১১তম ওভারে গিয়ে প্রথম উইকেটের
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৪, সকাল ৮:৮ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৪, সকাল ৮:৮ সময়
সাকিবকে পেছনে ফেলে রিশাদের অনন্য রেকর্ড ছবি : সংগৃহীত
প্রথম ১০ ওভার খুব বেশি রান  তুলতে না পারলেও কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। ১১তম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। টাইগারদের প্রথম সাফল্য এনে দেন রিশাদ। জায়গা বানিয়ে তুলে মেরেছিলেন ইব্রাহিম। লং অফ থেকে নিজের বাঁয়ে অনেকটা ছুটে বেশ ভালো ক্যাচ নিয়েছেন তানজিম হাসান। ৫৯ রানে থেমেছে আফগানিস্তানের ওপেনিং জুটি।

একটু দেরি হলেও রিশাদ হোসেন ঘূর্ণি জাদুতে ১১তম ওভারে গুরবাজ-ইব্রাহিমের জুটি ভেঙেছে বাংলাদেশ। রান তোলার জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন তাঁরা। ওই ওভারের চতুর্থ বলে জায়গা বানিয়ে তুলে মেরেছিলেন ইব্রাহিম। লং অফ থেকে নিজের অনেকটা ছুটে গিয়ে ক্যাচ নিয়েছেন তানজিম হাসান সাকিব। 

ইব্রাহিমকে ফিরিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন রিশাদ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লেগ স্পিনারের শিকার এখন ১২ উইকেট। ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। কুড়ি ওভারের বিশ্বকাপে এক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছিলেন এই অলরাউন্ডার। এবার তাঁকে পেছনে ফেললেন রিশাদ।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন সাকিব। ভারতের বিপক্ষে তাঁর পাশে বসেছিলেন রিশাদ। আজ তাঁকে ছাড়িয়ে গেলেন। তানজিম সাকিবেরও একই সুযোগ আছে আজ। এই পেসারেরও ১১ উইকেট।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?