ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

যে সমীকরণে এখনও সেমিতে যেতে পারে বাংলাদেশ

ভারতের কাছে ৫০ রানে হারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু আজ রোববার
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ৩:৩০ সময়
যে সমীকরণে এখনও সেমিতে যেতে পারে বাংলাদেশ ছবি : সংগৃহীত
ভারতের কাছে ৫০ রানে হারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু আজ রোববার ভোরের ম্যাচে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ায় সুপার এইটে গ্রুপ ‘১’-এর সমীকরণ জমে উঠেছে।

বিদায় ‘দেখে ফেলা’ বাংলাদেশ এখন আবার কিছুটা আশার কিরণ দেখছে। আজ অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে দিলে অস্ট্রেলিয়া এবং ভারত দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত। তবে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় তাদের ভাগ্য ঝুলে গেছে, কিন্তু সেমির টিকিট কাটা হয়ে গেছে ভারতের।

এখন গ্রুপের অন্য সেমিফাইনাল স্পটটির জন্য লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। এই তিন দলের মধ্যে বাংলাদেশ বাদে বাকি দুই দলের দুই ম্যাচে একটি করে জয় আছে, তবে বাংলাদেশ দুটিতেই হেরেছে। তাই বাংলাদেশের সেমিফাইনালে খেলার পথটি যে বাকি দুই দলের চেয়ে অনেক কঠিন, তা না বললেও চলে।

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। আর সেটা করতে হবে কমপক্ষে ৩১ রানের ব্যবধানে। অন্যদিকে আশা করতে হবে, ভারত যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ রানের ব্যবধানে জিতে যায়। কঠিন এই সমীকরণ মিললেই প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছে যাবে বাংলাদেশ।

তবে সুপার এইটের প্রথম দুই ম্যাচে যেমন হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ, তাতে শেষ ম্যাচে আফগানিস্তানের সামনে কঠিন চ্যালেঞ্জেই পড়ার কথা নাজমুল হোসেন শান্তর দলে। অস্ট্রেলিয়াকে হারিয়ে যে আফগানদের আত্মবিশ্বাস এখন টগবগে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু