ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয় দিঘির

শিশুশিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয়েছিল প্রার্থনা ফারদিন দীঘির। সময়ের সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাজ
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ১১:২৩ সময়
জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয় দিঘির ছবি : সংগৃহীত
শিশুশিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয়েছিল প্রার্থনা ফারদিন দীঘির। সময়ের সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাজ করেছেন বর্তমান সময়ের বেশ কিছু নায়কের সঙ্গে। 

তবে এখনও পর্যন্ত চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করতে পারেননি দীঘি। যদিও এক সময়ে শিশুশিল্পী হিসেবে এই নায়কের সঙ্গে স্ক্রিনশেয়ারের সুযোগ হয়েছিল এই তারকার। তবে নায়িকা হিসেবে সেই সুযোগ হয়ে ওঠেনি। 

কেনো শাকিবের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না দীঘির, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি।

রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দীঘি বলেন, শাকিব আঙ্কেলের সঙ্গে ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমা হয়েছে। মানুষ আমাকে সেভাবে দেখেছে। ওই জায়গা থেকে মনে হয়, শাকিব আঙ্কেলের সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না। 

তবে যদি এমন কোনো চরিত্র পান, যেখানে প্রেম নেই- এমন কোনো গল্প হলে শাকিবের বিপরীতে কাজ করতে পারেন দীঘি। সেটা নিশ্চিত করে অভিনেত্রী বলেন, চরিত্রের প্রয়োজনে ওইরকম কোনো সম্পর্ক দেখানো হয় না, যেখানে প্রেম নেই— এমন কোনো গল্প হলে ভেবে দেখব। একদম কমার্শিয়াল সিনেমা, প্রেম-রোমান্স করা ঠিক হবে না।

শুধু শাকিব নয়, জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দীঘি। তাদের দু’জনকেই আঙ্কেল বলে সম্বোধন করেন অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘জায়েদ খানের সঙ্গেও সম্ভব নয়। কারণ তাকেও চাচ্চু বলে ডাকি।’

প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জংলি সিনেমায়। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা