ঢাকা | |
সংবাদ শিরোনাম :

রংপুরে মরিচ খেতে মিললো নিখোঁজ অটোচালকের মরদেহ

রংপুরের একটি দোলায় মরিচের খেতে কালাপাতা দিয়ে ঢাকা অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৩ জুন) দুপুর ১
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ২:৫৯ সময়
রংপুরে মরিচ খেতে মিললো নিখোঁজ অটোচালকের মরদেহ ছবি : সংগৃহীত
রংপুরের একটি দোলায় মরিচের খেতে কালাপাতা দিয়ে ঢাকা অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুন) দুপুর ১ টায় সদর উপজেলার সদ্যপুষ্করণি ইউনিয়নের পালিচড়া জমিদারের দোলার মরিচখেত থেকে তার মরদেহ উদ্ধার করে  পুলিশ। উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম আলি মিয়া ওরফে রকি (২৭)। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার বালারহাটে। একই উপজেলার লতিবপুর ইউনিয়নের আলিপুরে নানার বাড়িতে থাকতেন আলী। তিনি ছিলেন পেশায় অটো চালক।  

রংপুর সদর কোতয়ালী থানার ওসি বজলুর রশিদ জানান,সকালে ওই দোলায় মরিচ তুলতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই। 

ওসি জানান, মৃত আলীর পরনে জিন্সের প্যান্ট এবং ডোরাকাটা টি শার্ট আছে। মাথা থেতলানো এবং মুখ বিকৃত অবস্থায় ছিল। মুখ, হাত পা এবং লজ্জাস্থানে এসিড দিয়ে ঝলসে দেয়া অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা দুই তিন দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। 

পুলিশের সিআইডি টিম ঘটনাস্থল রেকি করে আলামত সংগ্রহ করেছে। 

পুলিশের ওসি আরও জানান, প্রাথমিক তথ্যে আলী মিয়া পেশায় অটো চালক ছিলেন বলে জানা গেছে। তিনদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি।  দুর্বৃত্ত্বরা তাকে খুন করে অটো ছিনিয়ে মরদেহ মরিচ খেতে রেখে যায়। তাকে কিভাবে হত্যা করে এখানে ফেলে রাখা হয়, কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। 

মরদেহ শনাক্ত কারী মৃত আলী মিয়ার ভাগিনা জানান, তিনদিন আগে আমার মামা অটো নিয়ে বাড়ি থেকে ভাড়া মারার জন্য বাইরে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর ২ দিন আগে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ