ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: চিফ হুইপের মন্তব্যের জবাবে হাসনাত টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে: তাসনিম জারা গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ভালোবাসার টানে চীনা যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

যশোরে সাপের কামড়ে ২ জন হাসপাতালে ভর্তি

যশোরে বিষধর সাপের কামড়ে দুই জন অসুস্থ হয়েছেন। শনিবার (২২ জুন) রাতে সদর উপজেলার চাঁচড়া মৎস্য ভবনের পুকুর
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ১১:৪৬ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ১১:৪৬ সময়
যশোরে সাপের কামড়ে ২ জন হাসপাতালে ভর্তি ছবি : সংগৃহীত
যশোরে বিষধর সাপের কামড়ে দুই জন অসুস্থ হয়েছেন। শনিবার (২২ জুন) রাতে সদর উপজেলার চাঁচড়া মৎস্য ভবনের পুকুর পাড় ও চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গায় ঘটনা দুটি ঘটে। অসুস্থরা হলেন চাঁচড়া ডালমিল এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী খাদিজা বেগম (৩৫) ও বাগডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আহাদ আলী। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

খাদিজার স্বজনেরা জানিয়েছেন, খাদিজা চাচড়া মৎস্য ভবনে শ্রমিকের কাজ করেন। রাত সাড়ে ৭ টার দিকে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এসময় মৎস্য ভবনের পুকুর পাড়ে আসলে একটি সাপ তার পায়ে কামড় দিয়ে চলে যায়। ঘটনাটি জানার সাথেই খাদিজাকে হাসপাতালে আনা হয়। 

অসুস্থ আরেকজন আহাদ আলীর স্বজনেরা জানিয়েছেন, এশার নামায শেষে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরছিলেন আহাদ। এ সময় রাস্তা থেকে একটি সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। আহাদ বাড়ি গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানানোর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় জানান, কি সাপে কামড় দিয়েছে তা স্বজনেরা জানাতে পারেননি। তবে বিষধর সাপের কামড়ে তারা অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। ভর্তির পর তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ