ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বিশ্বকাপে টানা হ্যাটট্রিকে প্যাট কামিন্সের বিরল রেকর্ড

টি-টোয়েন্টি ক্যারিয়ারে দুই হ্যাটট্রিক করেছেন কেবল চারজন। তাদের মাঝে দুজন আবার খেলেছেন সহযোগী দেশের হয়ে। এদের কারোরই বিশ্বকাপে
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ১১:১৫ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ১১:১৫ সময়
বিশ্বকাপে টানা হ্যাটট্রিকে প্যাট কামিন্সের বিরল রেকর্ড ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি ক্যারিয়ারে দুই হ্যাটট্রিক করেছেন কেবল চারজন। তাদের মাঝে দুজন আবার খেলেছেন সহযোগী দেশের হয়ে। এদের কারোরই বিশ্বকাপে নেই হ্যাটট্রিক। কিন্তু প্যাট কামিন্স হ্যাটট্রিক করেছেন দুবার। দুইবারই বেছে নিয়েছেন বিশ্বকাপের মঞ্চ। 

সেটাও পরপর দুই ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচেই পেয়েছিলেন হ্যাটট্রিক। আজ পেলেন আফগানিস্তানের বিপক্ষে। ১৮তম ওভারের শেষ বলে রাশিদ খানকে দিয়ে শুরু। এরপর ২০তম ওভারের প্রথম দুই বলে ফেরালেন করিম জানাত এবং গুলবাদিন নাইবকে। তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের নজির গড়লেন কামিন্স।

এই হ্যাটট্রিকের সুবাদে বেশ কিছু রেকর্ডেও নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটের অধিনায়ক। সবমিলিয়ে অবশ্য পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি হ্যাটট্রিক করলেন কামিন্স। এর আগে টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করেছেন লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, মার্ক পাবলোবিচ, ওয়াসিম আব্বাস। 

বিশ্বকাপে সপ্তম বোলার হিসেবে আজ হ্যাটট্রিক করেছেন কামিন্স। যদিও মোট হ্যাটট্রিক সংখ্যা ৮টি। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে এটি বিশ্বকাপে তৃতীয় আর সার্বিকভাবে ৫ম হ্যাটট্রিকের ঘটনা। 

টানা হ্যাটট্রিকের সুবাদে আরও দুই কিংবদন্তির পাশে নিজেকে বসিয়েছেন কামিন্স। টানা হ্যাটট্রিকের কীর্তি এর আগে করেছিলেন সুলতান অব সুইং খ্যাত পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। যদিও সেটা ছিল টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই টেস্টে হ্যাটট্রিক করেছিলেন ওয়াসিম। 

বিশ্বকাপে দুই হ্যাটট্রিকে লাসিথ মালিঙ্গার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। মালিঙ্গা রেকর্ড করেছিলেন ওয়ানডে বিশ্বকাপে দুই হ্যাটট্রিক করে। কামিন্স করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস