ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা জীবননগরে দুদিনে ৯১৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া পিস্তল গু/লি ও ম্যাগজিন উদ্ধার ৩৭ চিকিৎসক পদ শূন্য, নিজেই ‘রোগী’ মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স

প্রেমের টানে নাটোরে চীনা যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে

প্রেমের টানে নাটোর সদর উপজেলায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ফাতেমা খাতুনকে বিয়ে করেছেন চীনা নাগরিক লি সি
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৪, সকাল ৮:৬ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৪, সকাল ৮:৬ সময়
প্রেমের টানে নাটোরে চীনা যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে ছবি : সংগৃহীত
প্রেমের টানে নাটোর সদর উপজেলায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ফাতেমা খাতুনকে বিয়ে করেছেন চীনা নাগরিক লি সি জাং।

বৃহস্পতিবার (২০ জুন) সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে তাদের বিয়ে হয়।

জানা গেছে, গত ৬ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক লি সি জাংয়ের। পরিচয় থেকে প্রেমে রূপ নেয় সেই সম্পর্ক। এরপর বৃহস্পতিবার (২০ জুন) নাটোরে এসে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে মুসলিম রীতিতে বিয়ে করেন ওই যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। চীনা যুবক লি সি জাংয়ের বর্তমান নাম আলী। লি সি জাং ওরফে আলী এবং ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে এলাকায় ভিড় করেন উৎসুক জনতা।

ফাতেমা খাতুন বলেন, ‌‘আমাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছে। সে আমার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করেছে। সুখ-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই। এ সময় ফাতেমা তার স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।’

লি সি জাং ওরফে আলী বলেন, ‘আমি পেশায় চিকিৎসক। আমি ফাতেমাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালোবাসার মানুষের জন্য ধর্ম পরিবর্তন করেছি। আশা করি আমরা সারাজীবন একসঙ্গে থাকতে পারব।’

সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে জেনেছি। মেয়েটি শিক্ষিত, আগে থেকেই বিদেশি ভাষা শিখত। বিদেশ থেকে অনেকে এসে বাংলাদেশে বিয়ে করছে এ ঘটনা বিভিন্ন এলাকায় ঘটলেও আমাদের এলাকায় প্রথম। আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প