ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিয়ের পর ধর্ম পরিবর্তন করবেন অভিনেত্রী সোনাক্ষী!

দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রোববার (২৩ শে জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন
  • আপলোড সময় : ২২ জুন ২০২৪, বিকাল ৫:২৬ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৪, বিকাল ৫:২৬ সময়
বিয়ের পর ধর্ম পরিবর্তন করবেন অভিনেত্রী সোনাক্ষী! ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রোববার (২৩ শে জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাঁদের। এ বিয়ে নিয়ে দুই পরিবারের অখুশির খবর এসেছিল ভারতীয় সংবাদমাধ্যমে। জহির মুসলমান অন্যদিকে সোনাক্ষী সনাতন ধর্মাবলম্বী। মূলত ধর্মের কারণেই এ অমত। তবে এ মুহূর্তে এ বিয়েতে আর কোনও অসুবিধা নেই দুই পরিবারের পক্ষ থেকে।

তবে জহিরকে বিয়ে করলে কি ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী? আর ইসলাম নাকি হিন্দু, কোন ধর্মের রীতিতে তাঁদের বিয়ে হবে, এসব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে চলছে আলোচনা। এবার সবকিছু নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতনসী।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে রতনসী জানিয়েছেন, এ বিয়ে ইসলাম বা হিন্দু কোন ধর্মের রীতিতেই হচ্ছে না। সোনাক্ষী-জহিরের আইনি বিয়ে হবে। ভারতীয় আইনের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে দুজনের বিয়ের নিবন্ধন হবে।

হিন্দু ধর্ম ছেড়ে সোনাক্ষীর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়েও ইকবাল রতনসী কথা বলেছেন। এই ধর্মান্তরকরণের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন তিনি। রতনসী বলেন, ‘এটা নিশ্চিত যে সোনাক্ষী তাঁর ধর্ম পরিবর্তন করছে না। উভয়ের মিলন হল হৃদয়ের মিলন। এতে ধর্মের কোনও ভূমিকা নেই।’

ইকবাল রতনসী আরও বলেন, ‘আমি মানবতায় বিশ্বাসী। হিন্দুরা ভগবান বলে আর মুসলমানরা আল্লাহ বলে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। আমার আশীর্বাদ জহির ও সোনাক্ষীর সঙ্গে রয়েছে।’

প্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জহির ইকবাল সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। সোনাক্ষীর বয়স ৩৭, আর জাহিরের ৩৫। প্রসঙ্গত, জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই