নতুন রাজনৈতিক দল নিবন্ধনের খসড়া তালিকা রোববার (১৬ জুলাই) চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে বলে জানা গেছে। এদিন নির্বাচন ভবনে কমিশন সভায় নতুন দল নিবন্ধন দেয়ার বিষয়টি তোলা হবে। একই বৈঠকে নেত্রকোনা-৪ আসনের তফসিল ঘোষণা হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, ‘কমিশন বৈঠকে দুটি এজেন্ডা রয়েছে। একটি হচ্ছে নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও আরেকটি নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচন।
এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে দেশে বেশ আলোচনা চলছে। সংক্ষিপ্ত তালিকায় ১২টি রাজনৈতিক দলের নাম রয়েছে। দলগুলো হচ্ছে- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন