ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

বান্দ্রার বাড়িতেই বিয়ে করছেন সোনাক্ষী, জেনে নিন অনুষ্ঠানের কর্মসূচি

কয়েকদিন আগে তাদের বিয়ের আমন্ত্রণপত্র সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই, সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) আর জাহীর ইকবালের (Zaheer Iqbal) বিয়ে
  • আপলোড সময় : ২০ জুন ২০২৪, সকাল ৯:১ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৪, সকাল ৯:১ সময়
বান্দ্রার বাড়িতেই বিয়ে করছেন সোনাক্ষী, জেনে নিন অনুষ্ঠানের কর্মসূচি
কয়েকদিন আগে তাদের বিয়ের আমন্ত্রণপত্র সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই, সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) আর জাহীর ইকবালের (Zaheer Iqbal) বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। আগামীকাল থেকে শুরু হবে তাদের বিয়ের অনুষ্ঠানের কর্মসূচি। সীমিত অতিথি তালিকা থাকার কারণে বান্দ্রায় তাদের বাড়িতেই বসছে বিয়ের আসর। বিয়ের মণ্ডপ সাজানো হচ্ছে বিশেষ থিমে।

বলিউড সূত্রে খবর, ভিন্ন ধর্ম হওয়ার কারণে বিয়েতে অমত রয়েছে সোনাক্ষীর পরিবারের। তবে এই বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খোলেননি কেউই , এমনকি সোনাক্ষীর বাবা শত্রুগ্ন সিনহাও (Shatrughan Sinha)। তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে শত্রুঘ্ন জানিয়েছিলেন যে মেয়ে প্রাপ্তবয়স্ক। সুতুরাং তার নিজের জীবন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সোনাক্ষীর ব্যাচেলরেটের অনুষ্ঠানের কয়েকটি দৃশ্যে দেখা যায় তার বোনকে।
   
সম্প্রতি প্রকাশ করা হয় সোনাক্ষীর (Shatrughan Sinha) বিয়ের আমন্ত্রণপত্র। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয় অতিথিদের যে তারা যেন লাল রঙের পোশাক পরে না আসেন। ফর্মাল পোশাক ও পরতে বারণ করা হয়েছে তাদের। এখনও প্রকাশ করা হয়নি বিয়ের মেনু বা অন্যান্য বিষয় ।

২৩শে জুন (23rd June) রয়েছে মূল বিয়ের অনুষ্ঠান। তার আগে থাকছে হলুদ (Haldi), মেহেন্দির (Mehendi) মতো অনুষ্ঠান। সোনাক্ষীর (Sonakshi Sinha) বিয়ের জন্য ঠিক করা হয়েছে নির্ধিষ্ট কিছু থিম। থিমে থাকছে না গোলাপি (Pink), লালের (Red) ছোঁয়া। বিয়ের পোশাকও রয়েছে চমক।

শোনা যাচ্ছে মাত্র ৫০ জন ঘনিষ্ট অতিথিদের নিমন্ত্রন জানানো হয়েছে অনুষ্ঠানে। এদের মধ্যে রয়েছেন পরিবারের মানুষরা এবং বন্ধুবান্ধবরা। তবে নিমন্ত্রিত রয়েছেন সোনাক্ষী অভিনীত ‘হীরামন্ডি’ (Heeramandi) এর অভিনেতা-অভিনেত্রীরা। বিয়েতে আসছেন না বলিউডের তারকারা। এদের জন্য রিসেপশন এর পরিকল্পনা করছেন সোনাক্ষী
সূত্র: কলকাতা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা