ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

সারাদেশে খাদ্য গুদামগুলো ডিজিটালাইজড করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

সারাদেশে খাদ্য গুদামগুলো ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।বৃহস্পতিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো প্রাঙ্গণে
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ২:৪৮ সময়
সারাদেশে খাদ্য গুদামগুলো ডিজিটালাইজড করা হচ্ছে: খাদ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
সারাদেশে খাদ্য গুদামগুলো ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো প্রাঙ্গণে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ফলে খুব সহজেই কোন গুদামে কতটুকু স্টক আছে, কোথায় পণ্য ঢুকছে এবং বের হচ্ছে তা জানা সম্ভব হবে। এছাড়াও সারা দেশে ২০০ খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। খাদ্য গুদামগুলো নির্মাণ হলে সংরক্ষণ সক্ষমতা আরও বাড়বে।

খাদ্যমন্ত্রী বলেন, চাল দুইবারের বেশি ছাঁটাই করা যাবে না। প্রাকৃতিক রং ও ঘ্রাণের চাল গ্রাহকের কাছে পৌঁছাতে ঈদের পর মিল মালিকদের সঙ্গে আলোচনায় বসে এটা বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আগে চালে পুষ্টি মেশাতে হতো না। প্রাকৃতিকভাবেই চালে পুষ্টি থাকতো। চাল চকচকে করতে বর্তমানে চার-পাঁচবার ছাঁটাই করে পুষ্টি ফেলে দেয়া হচ্ছে। এতে চালে কার্বোহাইড্রেট ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। সেই চালে আবার পুষ্টি মিশিয়ে বিতরণ করা হচ্ছে। এটা অপচয়। অপচয় বন্ধ করতে সরকার কাজ করছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ