ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

সাকিবের বাজে পারফরম্যান্সে যা জানালেন শান্ত

ভালো সময় পার করছেন না যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। বিশ্বকাপের চলতি আসরে টানা দুই
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ২:৪৭ সময়
সাকিবের বাজে পারফরম্যান্সে যা জানালেন শান্ত ছবি : সংগৃহীত
ভালো সময় পার করছেন না যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচেই বাজে পার্ফমেন্স করেছেন তিনি। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভক্তদের ধারণা চোখে সমস্যার কারণেই হয়তো ছন্দে ফিরতে পারছেন না সাকিব। অনেকে অবসরে যাওয়ার পরামর্শও দিচ্ছেন। তবে সাকিবের বাজে পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

শান্ত বলেন, সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ।

‘তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলব না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।’

চোখের সমস্যার কারণেই সাকিবের ব্যাটিং এমন অবস্থা কি না এই প্রশ্নও করা হয় শান্তকে। জবাবে তিনি বলেন, ‘না’, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন।

তিনি আরও বলেন, এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে। সেটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অধিনায়ক হিসেবে ফিল করছি না এবং আমি এটাও জানি সে নিজেও সেরকম চাপ অনুভব করছে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম

দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম