ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

আবারও একসাথে তাহসান-মিথিলা, যা ঘটলো

বিচ্ছেদের পর প্রথমবারের মতো একমঞ্চে হাজির হলেন দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। তাহসান
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ২:৪৩ সময়
আবারও একসাথে তাহসান-মিথিলা, যা ঘটলো ছবি : সংগৃহীত
বিচ্ছেদের পর প্রথমবারের মতো একমঞ্চে হাজির হলেন দেশের জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন। একসঙ্গে বহু কাজও করেছেন এই জুটি।

কিন্তু ২০১৭ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর মন ভাঙে বাঙালি দর্শকের। তবে বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিলো সব সময়। সেটাই যেন আরো একবার প্রমাণ করলেন তারা।

সম্প্রতি তারা ওয়েব সিরিজে কাজ করেছেন। এটির নাম ‘বাজি’, নির্মাণ করেছেন আরিফুর রহমান। ঈদে স্ট্রিমিং হবে এটির। সে উপলক্ষ্যে মঙ্গলবার (১১ জুন) রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন। অতিথি মঞ্চে দেখা গেছে তাহসান ও মিথিলাকে। এই দুই তারকাকে একমঞ্চে হাস্যোজ্জ্বল ভাবেই দেখা গেছে। তাদের মাঝখানে বসে ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি।

এদিকে বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ। আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা। সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

পরিচালক আরিফুর রহমান বলেন, ‘যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে সিরিজটি। অভিনয়শিল্পী থেকে কলাকুশলী সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেয়ার, আশা করছি সবার ভালো লাগবে।’

সিরিজে অভিনয় প্রসঙ্গে রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘চরকির সাথে এর আগেও কাজ হয়েছে। অভিজ্ঞতা বেশ ভালো। এবার আরও ভালো কিছু হবে, অন্যরকম একটা গল্প, কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’

জানা গেছে, ক্রিকেট খেলায় বাজি’র প্রভাব নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। যাতে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসান খানকে। আর মিথিলা অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। ওটিটি প্লাটফর্ম চরকিতে ঈদে মুক্তি পাবে এই সিরিজ। সিরিজটিতে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’