ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নামাজ আদায় করার জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠ

ঈদুল আজহার বাকি আর পাঁচ দিন। রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাতের জন্য এরই মধ্যে প্রায় প্রস্তুত করা হয়েছে
  • আপলোড সময় : ১১ জুন ২০২৪, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৪, সকাল ৯:৫৮ সময়
নামাজ আদায় করার জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠ
ঈদুল আজহার বাকি আর পাঁচ দিন। রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাতের জন্য এরই মধ্যে প্রায় প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। এখনও কাজ চলমান রয়েছে। একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধায়নে ইতোমধ্যে সকল প্রস্তুতি চলমান রয়েছে।

রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে ঈদুল আজহার নমাজ আদায় করবেন। সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও থাকবে। সরেজমিন জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখা যায়, বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। ত্রিপল দিয়ে পুরো মাঠ ঢেকে দেয়া হয়েছে। পানিরোধক শামিয়ানা দিয়ে উপরের ছাউনি প্রস্তুত করা হয়েছে। এখন ভেতরে নামাজের জায়গা, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরি এবং সাদা কাপড় দিয়ে সজ্জিত করা হচ্ছে মাঠের ভেতরের অংশ।

চলছে শেষ সময়ে ব্যানার ফেস্টুন দিয়ে সাজ সজ্জার কাজ। মুসল্লিদের নিরাপত্তার জন্য ঈদগাহ ময়দানের ভেতরসহ পুরো ঈদগাহ জুড়ে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ