ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয় তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে সরকার। দেশের সব কাঠামো ধ্বংস করেছে তারা। আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে। আজকে আওয়ামী
  • আপলোড সময় : ৯ জুন ২০২৪, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৪, দুপুর ৩:০ সময়
দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত
দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে সরকার। দেশের সব কাঠামো ধ্বংস করেছে তারা। আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে। আজকে আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তাদের মিথ্যা বলায় জুড়ি মেলা ভার। কথাগুলো বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে। এ রকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা। তারা দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক অনুষ্ঠানে রোববার (৯ জুন) দুপুরে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। 

মির্জা ফখরুল বলেন, নিজের সততা দিয়ে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান তো চারটি বাদে সব গণমাধ্যম বন্ধ করেছিল। জাতীয় প্রেসক্লাব তো জিয়াউর রহমানের অবদান। অথচ তার নামই আজ উচ্চারণই করতে চায় না। 

তিনি বলেন, আজকে দেশের প্রতিটি ব্যক্তির ওপর ১ লাখ ৫৫ হাজার টাকা ঋণের বোঝা। এরপরও তারা বাজেট দেয় যেখানে কোনো দিকনির্দেশনা নেই। আজকে এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে? এরপরও যেসব বুদ্ধিজীবী তাদের প্রশংসা করেন তারা কী নিজেদের বিবেককে প্রশ্ন করেন? সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলবো আপনারা জাতি গঠনে কাজ করুন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন। আজকে ডাকসু নির্বাচন নেই। কোনো নির্বাচন নেই। জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে সারাদেশে ওয়ার্কশপ করার কথাও বলেন বিএনপি মহাসচিব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি