ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল

যতদিন বন্ধ রাখলে আপনার সিম অন্যের হয়ে যাবে

সিম কেনার পর তা আমরা অনেকেই ব্যবহার করি না। রিচার্জ করা, কল আদান-প্রদান ও মেসেজ করা থেকে বিরত
  • আপলোড সময় : ৮ জুন ২০২৪, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৪, দুপুর ৩:১ সময়
যতদিন বন্ধ রাখলে আপনার সিম অন্যের হয়ে যাবে ছবি : সংগৃহীত
সিম কেনার পর তা আমরা অনেকেই ব্যবহার করি না। রিচার্জ করা, কল আদান-প্রদান ও মেসেজ করা থেকে বিরত থাকি। একসময় দেখা যায় সিমটি বন্ধ হয়ে গেছে। তবে সবচেয়ে দুঃখ তখনই হয়, যখন দেখি আমাদের শখের কেনা সিমটা অন্য কেই ব্যবহার করছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে জানা গেছে, বন্ধ সিমের মালিকানাসংক্রান্ত একটি নিয়মে টানা ১৫ মাস বা ৪৫০ দিন সিম বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায়। সম্প্রতি দেশের একটি মোবাইল অপারেটর তাদের গ্রাহকদের এই তথ্যটি ফের মনে করিয়ে দিয়েছে।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে ওই মোবাইল অপারেটরটি জানিয়েছে, তাদের কোম্পানির কোন সিম থাকলেে এবং তা ১৫ মাসের বেশি সময় ধরে অব্যবহূত, তাহলে ১৩ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুনরায় সিমটি চালু করে দিন। অন্যথায় বিটিআরসির নিয়ম অনুযায়ী উক্ত সময়ের পর আর সিমটির মালিকানা দাবি করা যাবে না।

মূলত বিটিআরসির নিয়মে সিম কোম্পানিগুলো কাজ করে। একটি নির্দিষ্ট সময় সিম ব্যবহার না করা হলে কোম্পানি বৈধভাবে অন্য গ্রাহকের কাছে নম্বরটি বিক্রি করে দেয়। এক্ষেত্রে সিম কোম্পানির কোনো দায় থাকে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস