ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

একঝাঁক নায়িকাকে নিয়ে র‌্যাম্পে হাঁটলেন শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যেই ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এবার একঝাঁক নায়িকাদের নিয়ে র‌্যাম্পে হাঁটলেন
  • আপলোড সময় : ৮ জুন ২০২৪, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৪, দুপুর ২:৫৪ সময়
একঝাঁক নায়িকাকে নিয়ে র‌্যাম্পে হাঁটলেন শাকিব খান ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যেই ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এবার একঝাঁক নায়িকাদের নিয়ে র‌্যাম্পে হাঁটলেন তিনি।

শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে ভিন্নলুকে হাজির হন শাকিব খান। তার সঙ্গে র‌্যাম্পে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, সাবিলা নূর, পরীমণি, তানজিন তিশা। এছাড়াও ছিলেন নায়ক ইমন।

এসময় শাকিব খান প্রথমে পরীমনি আর পূজাচেরিকে নিয়ে হাঁটেন র‌্যাম্পের ছন্দে। পরে যোগ হন চিত্র নায়ক ইমন। মিম ও তুফান ছবির নায়িকা সাবিলা। সকলের হাতেই ছিলো হারল্যান এর প্লেকার্ড। হাসিমুখে গানের বিটে তাল মিলেয়ে হাঁটেন শাকিব খান। ছিলো নানা এক্সপ্রেশন।

এদিন শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর হচ্ছেন ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। তিনি জানান, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ঢাকা ফ্যাশন ডে’। এবারের মূল স্পন্সর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউইয়র্ক।

এদিন সন্ধ্যার পর থেকেই মূল আয়োজন শুরু হয়। এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা