ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

হৃদয়ের দৃষ্টিনন্দন ব্যাটিং ও শামিমের স্ট্রাইক রোটেশনে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ১৮ মাস আগে টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর সিলেটে রশিদ খানের দলকে তারা হারাল টাইগাররা। চির
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৩, সকাল ৮:১৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৩, সকাল ৮:১৬ সময়
হৃদয়ের দৃষ্টিনন্দন ব্যাটিং ও শামিমের স্ট্রাইক রোটেশনে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ১৮ মাস আগে টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর সিলেটে রশিদ খানের দলকে তারা হারাল টাইগাররা। চির আরাধ্য জয়ে সবচেয়ে বড় অবদান তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের। কঠিন হয়ে যাওয়া ম্যাচে হৃদয়ের দৃষ্টিনন্দন ব্যাটিং ও শামিমের স্ট্রাইক রোটেশনে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। এ জয়ের মাধ্যমে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সাকিব আল হাসান বাহিনী।

শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ পর্যন্ত ৪৭ রান করে অপরাজিত থাকেন। শামিম হোসেন করেন ৩৩ রান। 

রান তাড়া করতে নেমে দলীয় ৫ রানে রনি তালুকদারের উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে ৪ রান করে রনি বোল্ড হন ফজলহক ফারুকীর বলে। এক উইকেটের পতনের পর লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত মিলে প্রতিরোধের চেষ্টা করেন। দুজনে মিলে স্কোরবোর্ডে ২৫ রান যোগ করার পর মুজিব উর রহমানের বলে বোল্ড হন শান্ত। লেগের বাইরের বল শান্তর গায়ে লেগে স্টাম্প ভেঙে দেয়।

দুই উইকেট হারিয়ে লিটন কুমারে ভরসা দেখছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকলেও বিগত কয়েক বছর তিনিই টাইগারদের সেরা ব্যাটার। কিন্তু এদিনও হাসেনি তার ব্যাট। ১৯ বলে মাত্র ১৮ রান করে আজমতউল্লাহ শিকারে পরিণত হন তিনি। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির পর সাকিব আক্রমণ শুরু করেন আফগান বোলারদের ওপর দিয়ে। তবে বেশিক্ষণ সেই ধারা চলেনি। ফরিদ আহমেদের বলে সীমানাদড়ির কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৭ বলে ৩ চারে বাংলাদেশ অলরাউন্ডার করেন ১৯ রান।

এরপর হাল ধরেন দুই তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় ও শামিম হোসেন মিলে। সিঙ্গেল-ডাবলসের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই বাউন্ডারি আদায় করে নিচ্ছিলেন তারা। তাদের দুর্দান্ত জুটি ভাঙেন রশিদ খান। এ সময় শামিম ৩৩ রান করে উইকেটের পেছনে গুরবাজকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।

এর আগে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন মোহাম্মদ নবি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে।

বাকিদের মধ্যে নাজিবউল্লাহ জাদরান ২৩ ও রহমানউল্লাহ গুরবাজ ১৬ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সাকিব আল হাসান। একটি করে উইকেট পান নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা