ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ১২ ইরানপন্থী যোদ্ধা নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত আলেপ্পো শহরের কাছে একটি কারখানায় ইসরায়েলি হামলায় অন্তত ১২ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে।রোববার (২ জুন)
  • আপলোড সময় : ৩ জুন ২০২৪, দুপুর ১১:৫৫ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৪, দুপুর ১১:৫৫ সময়
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ১২ ইরানপন্থী যোদ্ধা নিহত ছবি : সংগৃহীত
সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত আলেপ্পো শহরের কাছে একটি কারখানায় ইসরায়েলি হামলায় অন্তত ১২ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে।

রোববার (২ জুন) যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। শুধুমাত্র জানানো হয়েছে যে, মধ্যরাতের কিছু সময় পর ইসরায়েলি বাহিনীরা আলেপ্পোর দক্ষিণ-পূর্ব দিক থেকে কিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর উত্তরে অবস্থিত হায়ান শহরে হামলায় বেশ কয়েকজন সিরীয় এবং বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। হামলার পর একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরায়েল সিরিয়ায় এ পর্যন্ত কয়েকশ বার হামলা চালিয়েছে। যদিও তারা প্রতিবেশী দেশটির বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের কথা খুব কমই স্বীকার করেছে। বেশিরভাগ সময়ই তারা হামলা চালানোর কথা অস্বীকার করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই