ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ভোট শেষ, আজই জেলে ফিরছেন কেজরিওয়াল

ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আর এবার ফলাফলের পালা। আগামী ৪ জুন দেশটিতে ভোটগণনা ও ফলাফল প্রকাশ
  • আপলোড সময় : ২ জুন ২০২৪, দুপুর ১:৪ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৪, দুপুর ১:৪ সময়
ভোট শেষ, আজই জেলে ফিরছেন কেজরিওয়াল ছবি : সংগৃহীত
ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আর এবার ফলাফলের পালা। আগামী ৪ জুন দেশটিতে ভোটগণনা ও ফলাফল প্রকাশ করা হবে। তবে তার আগেই জেলে ফিরছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির মদ নীতি সংক্রান্ত দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়াই আজই জেলে ফিরতে হচ্ছে তাকে। রোববার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ‘আবগারি দুর্নীতিকাণ্ডে’ গ্রেপ্তার হওয়ার পর শীর্ষ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তিহার জেলে ফিরবেন তিনি।

মূলত কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনের প্রচারের সুযোগ দিতেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল, কিন্তু আদালত তাকে ভোট শেষ হওয়ার একদিন পরে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, লোকসভা ভোটের কারণে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ২১ দিনের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। আদালতের শর্ত অনুযায়ী, ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকার সুযোগ ছিল কেজরির। ২ জুনই তিহারে আত্মসমর্পণ করতে হবে তাকে।

গত শুক্রবারই দিল্লির এই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই আত্মসমর্পণ করবেন তিনি। তার কথায়, ‘সুপ্রিম কোর্ট আমাকে নির্বাচনী প্রচারণার জন্য ২১ দিন সময় দিয়েছে। সেই মতো আজই আমি তিহার জেলে ফিরে যাব। আমি জানি না আমাকে কত দিন জেলে রাখা হবে। আমি গর্বিত, স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করার লড়াইয়ে নেমে আমি জেলে যাচ্ছি।

যদিও কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদন শুনতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়ে দেয় ভারতের শীর্ষ আদালত। আর তারপরই কেজরিওয়ালের আবারও জেলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। অবশ্য ৫৫ বছর বয়সী কেজরিওয়ালের জামিন আবেদনের শুনানি আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে এবং আগের নির্দেশনা অনুযায়ী তাকে তার আগেই জেলে ফিরে যেতে হবে।

এএপির শীর্ষ এই নেতা ঘোষণা করেছেন, তিনি আত্মসমর্পণের জন্য বিকেল ৩ টায় তার বাড়ি থেকে বের হবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই