ঢাকা | |

গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।রোববার
  • আপলোড সময় : ২ জুন ২০২৪, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৪, দুপুর ১০:০ সময়
গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২ ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

রোববার (২ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপ চালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। এ ঘটনায় মামুন নামের আরও এক পিকআপ ভ্যানের যাত্রী আহত হয়েছেন।

জানা যায়, ময়মনসিংহগামী পিকআপ ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্নের কাছে পৌঁছে অজ্ঞাত এক ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এতে পিকআপ ভ্যানে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা