ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রথম জাতিসংঘ ভাষণে আত্মনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্বান জানান জিয়াউর রহমান জাপানে ধেয়ে আসছে ‘টাইফুন দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন ঘরোয়া ক্রিকেটে আসছে বড় পরিবর্তন জাতিসংঘ অধিবেশন: প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী কারা? প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

বেনজীর দুর্নীতি করলে তার দায় পুলিশ নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (১ জুন)
  • আপলোড সময় : ১ জুন ২০২৪, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৪, দুপুর ২:৪৭ সময়
বেনজীর দুর্নীতি করলে তার দায় পুলিশ নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদরাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কেউ অন্যায় করলে, আইন অনুযায়ী তার বিচার। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যপার। এর দায় পুলিশ নেবে না। তদন্তের পরই জানা যাবে তিনি কী করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে এখনও নিষেধাজ্ঞা দেয়া হয়নি। তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যপারে আমি জানি না। বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলব।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল মামলা ভারতেই হয়েছে। তাই ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে।

তিনি আরও বলেন, যে যেখানেই আছে তাদের ধরতে আদেশ দেয়া হয়েছে। পলাতকদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে। যারা অপরাধী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়